
কৃষকদের টাকা দিলে তারা বিদেশে পাচার করবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, কৃষকেরা কৃষিতে বিনিয়োগ করে কৃষি বিপ্লব ঘটাবে। কৃষির উৎপাদন বাড়াতে কৃষককার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হবে।
শনিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এমপি বাবুল।
এমপি বাবুল বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারী সহায়তা নিয়ে কৃষি উৎপাদন বাড়বে। তখন কৃষিজাত পন্যের শিল্পকারখানা গড়ে উঠবে। সেই কারখানায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষকরা স্বাবলম্বী হলে দেশ স্বনির্ভর হবে, রপ্তানীমুখী দেশ হবে। তিনি আরও বলেন, কৃষিপ্রধান এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। কৃষি উন্নতি কল্পে খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ কৃষকদের নানান ধরনের ভর্তুকি ও প্রনোদনা প্রদান করছে সরকার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সামছুজ্জামান সবুজ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিব মাষ্টার প্রমুখ। কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া মৌজার প্রায় আড়াই হাজার কৃষক পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২৫ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২৮ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩৭ মিনিট আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে