
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ফুটবল, টেনিস, বাস্কেটবল, আমেরিকান ফুটবলের কিংবদন্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ফিফা। একই মঞ্চে উপস্থিত ছিলেন লিওনেল মেসি, নোভাক জকোভিচ, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্টিনেস, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং অধিনায়ক রদ্রি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। পরে সঞ্চালনায় যোগ দেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। ছিলেন বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট, আমেরিকান ফুটবল (এএফএল) তারকা টম ব্রাডি।
বিশ্বকাপ ফাইনালের আবহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল প্রসঙ্গের পাশাপাশি আলোচনায় উঠে আসে বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালকে ঘিরে বহুল আলোচিত একটি ছবি। মেসির কাছে জানতে চাওয়া হয়, বহু বছর আগে ইয়ামালকে কোলে নিয়ে তোলা সেই ছবির স্মৃতি এবং বর্তমান সময়ে তরুণ স্প্যানিশ তারকাকে নিয়ে তাঁর মূল্যায়ন কী।
ছবিটির গল্প এখন ফুটবল বিশ্বের প্রায় সবারই জানা। ২০০৭ সালের ডিসেম্বরে ইউনিসেফ এবং স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে ছবিটি তোলা হয়েছিল। তখন মাত্র ২০ বছর বয়সী মেসি একটি প্লাস্টিকের টবে কয়েক মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করাচ্ছিলেন। পরে তোয়ালে দিয়ে শিশুটিকে জড়িয়ে ধরেও ছবি তোলেন আর্জেন্টাইন মহাতারকা।
অনুষ্ঠানে সেই স্মৃতি মনে করে হেসে দেন মেসি। সেদিনের সেই শিশু ইয়ামাল এবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ—এটা ভাবতেই অবাক হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, ছবিটা অবিশ্বাস্য। জীবন এমনই। যখন সে একটা শিশু ছিল, তখন আমি তার সঙ্গে ছবি তুলেছিলাম। আর আজ সে বিশ্বকাপের ফাইনালে খেলছে। এটা সত্যিই অবিশ্বাস্য।’
ইয়ামালকে নিয়ে প্রশংসা করতেও ভোলেননি আটবারের ব্যালন ডি'অরজয়ী। খুব অল্প বয়সেই স্প্যানিশ তরুণের এমন উত্থানে মুগ্ধ আটবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বলেন, ‘ইয়ামাল একজন অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি খুব ভালোবাসি। নিঃসন্দেহে সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার উন্নতি বার্সেলোনার জন্যও ভালো।’

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৬ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে