
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
গ্রেপ্তার আব্দুল মালেক উপজেলার দক্ষিণ দলগ্রাম ঘাটেরপাড় মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদিদোকানে চুরি হয়। চুরির পুরো ঘটনা উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সিসিটিভি ফুটেজটি কালীগঞ্জ থানা-পুলিশকে দেন।
ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হয়। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই চুরি করেছেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় চুরির মামলা করা হয়েছে। গ্রেপ্তার মালেককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তঃজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৬ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জামায়াত সমর্থক মোত্তালিব হোসেন (৫৫) মারা গেছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলের লংমার্চে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোত্তালিব। সিএনজিটি গ্যাস নেওয়ার জন্য ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে থামে।
১৮ মিনিট আগে
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আরেফিন ইসলাম তাকে সংশোধনাগারে আট
৩২ মিনিট আগে