Ajker Patrika

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি: সংগৃহীত

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে।

মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম হাওলাদার জানান, ২০১৯ সালে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় নুরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং এক লাখ টাকা জরিমানা করেন। রায়ের পর থেকেই নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত