
কুড়িগ্রামের উলিপুরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
গ্রেপ্তার শিক্ষক হাবিবুল্লাহ (২৫) দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুছাত্র এক বছর আগে মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। গতকাল মঙ্গলবার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে মুখ চেপে ধরে পাশের কক্ষে নিয়ে ধর্ষণের করেন হাবিবুল্লাহ। তখন শিশুটির পায়ুপথ থেকে রক্ত বের হলে ঘটনাটি প্রকাশ না করতে তাকে ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষক। আজ সকালে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি স্বজনদের জানায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী ওই শিক্ষককে আটক করে পিটুনি দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা তানজিরুর ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। এ ছাড়া গণপিটুনির শিকার অভিযুক্ত শিক্ষককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, ধর্ষণের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। পরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে