
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ভাই ও তাঁদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন তাঁর ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন। তিনিও আটকে যান। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তারাও আটকে যান। এরপর স্থানীয়রা গিয়ে তাঁদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকেরা।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে