
লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জামাল হোসেন (৩০) ও তাঁর মা কমলা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে নিজেদের একটি গরু ছুটে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। ছোটাছুটি করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়ে গরুটি। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন জামাল হোসেন। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে।
মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ‘ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ বন্ধ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে