
সরকারি কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। সেই ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বন্ধ থাকা বিমানবন্দর দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে জেলা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছি।’
অর্থনৈতিক অঞ্চল করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জেলায় সফর করবেন। এ ছাড়া জেলায় মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
সভায় ত্রাণমন্ত্রী সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, খাল খনন ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় ঘণ্টার আলটিমেটাম দেন।

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিল ধারণের ঠাঁই নেই। এই সরকারি হাসপাতালে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় পাঁচ গুন রোগী ভর্তি আছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শয্যা না পেয়ে বারান্দায় অনেকটা মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
২ মিনিট আগে
তবে ঘটনার পর পদ্মাসেতু থেকে এক ব্যক্তির নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিওফুটেজ পেয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে ফোরকান বলে ধারনা করলেও নিহতদের স্বজনেরা শতভাগ নিশ্চিত হতে পারেনি।
৭ মিনিট আগে
মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাঁকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুই দিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
২৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতরে একসঙ্গে পাওয়া গেছে চার ভাইয়ের মরদেহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে তাঁদের বাড়ি। গাড়ির এসির গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই চার সহোদর হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দর রাজাপাড়ার প্রয়াত মোহাম্ম
১ ঘণ্টা আগে