
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) হত্যা মামলার অভিযুক্ত বাবা-ছেলে আজ রোববার দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুজন হলেন উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েল হোসেন (৫০) ও তাঁর ছেলে রকি (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জুন উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে জুয়েলের ছোট ছেলে রাব্বি প্রতিবেশী লিয়াকত আলী লাদেনকে ‘গাঁজাখোর’ বলে গালি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পড় দেয়। পরে রাব্বি বিষয়টি তার পরিবারকে জানালে বাবা জুয়েল ও বড় ভাই রকি লাদেনের ওপর হামলার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিষয়টি আপস করে দেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আপস হলেও বিরোধের রেশ কাটেনি। ওই দিন রাত ৮টার দিকে পাশের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এ সময় রকি ও তাঁর বাবা জুয়েল পেছন দিক থেকে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দারা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত লাদেনের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে আজ অভিযুক্ত জুয়েল হোসেন ও রকি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশের তৎপরতার কারণে গ্রেপ্তার এড়াতে লাদেন হত্যা মামলায় অভিযুক্ত জুয়েল ও তাঁর বড় ছেলে রকি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
১ ঘণ্টা আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে