
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বাগানের পাশে ধানের জমিতে সেচ দেওয়া নিয়ে ঝগড়ার পর শত্রুতা করে তাঁদের কুলগাছ কেটে দিয়েছেন আসাদুল।
ভুক্তভোগী দুই ভাই হলেন চক নটাবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শাওন হোসেন ও কাওসার আলী। অভিযুক্ত আসাদুল ইসলাম একই গ্রামের গোলাম মাওলার ছেলে।
জানা গেছে, আড়াই বিঘা জমিতে ৫০০ থেকে ৬০০ কুলগাছ রোপণ করেছেন কাওসার আলী ও শাওন হোসেন। ইতিমধ্যে গাছে ফুল আসতে শুরু করেছে। দুই মাস পর বাগানের কুল বিক্রি করে তাদের ৭-৮ লাখ টাকা আয় হতো। আজ সকালে শাওন হোসেন গিয়ে দেখেন বাগানের দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আসাদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শাওন হোসেন।
কাওসার আলী বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে বাগানের পাশের ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে আসাদুল ইসলামের সঙ্গে ছোট ভাই শাওন হোসেনের কথা-কাটাকাটি হয়। এ ছাড়া আমাদের সঙ্গে কারও দ্বন্দ্ব বা কোনো শত্রুতা নেই।’
আসাদুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে অহেতুক ফাঁসানো হচ্ছে।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
৫ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
৩৭ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৪৪ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে