
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব করছেন।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুলমাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত তিস্তাপাড়ে ‘ভালোবাসার বাজার’ উদ্বোধন শেষে ত্রাণমন্ত্রী এ কথা বলেন। এই ভালোবাসার বাজারে হতদরিদ্র লোকজন এক টাকায় ঈদের বাজার করতে পারছেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।’ তিনি বলেন, তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচককে কখনোই দেখা যায়নি।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেমন পদ্মা ব্যারাজের ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে মারা উচিত নয়। সীমান্তে কেউ যদি অপরাধী হিসেবেও প্রমাণিত হয়, তবে তাকে আইনের আওতায় আনা উচিত।
তিস্তাপাড়ে ভালোবাসার বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী মানুষজন।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৪৩ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে