
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬) ও একই এলাকার ফাহিম (২৫)। সোহাগ (২৭) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী বাইপাস সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। বিপরীত দিক থেকে আসছিল আরও একটি মোটরসাইকেল। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন যুবকের মোটরসাইকেলটি পাশের গাছে ধাক্কা লাগে। এতে সবুজ ও ফাহিম ঘটনাস্থলেই মারা যান। সোহাগ নামের অপর একজন আহত হন। তবে অপর মোটরসাইকেল আরোহী অক্ষত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে অফিসার পাঠিয়ে লাশ উদ্ধার করে যোগাযোগ সচল করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে