
ঘনকুয়াশা ও নাব্যতা সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধের প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় নদীর দুই পাড়ে বাসের যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. কাউছার। তাঁরা জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতেই গতকাল শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া নব্যতা সংকট তো রয়েছে। কাটাখালী চ্যানেলে কুসুমকলী, সুফিয়া কামাল ও কাবেরী নামে তিনটি ফেরিও আটকা পড়ে। নদীতে জোয়ার এলে ওই তিনটি ফেরি ঘাটের উদ্দেশ্যেই রওনা হয়। এ ছাড়া কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
ভোলাগামী যাত্রী মো. নুরুল আলম ও ট্রাক চালক আবুল হোসেন বলেন, গতকাল রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারণে ফেরি চলছে না। ফলে তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দিই। কিন্তু নাব্যতা সংকটের কারণে মেঘনার বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে চরে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হয়। জেগে ওঠা চরে ড্রেজিং না করলেও আরও দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
গত চার দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। তাঁর সঙ্গে কনকনে হিমেল ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষজন। তীব্র শীতের কারণে সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষকে।
ইতিমধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, হাট-বাজারসহ শ্রমজীবীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল শনিবার গভীররাতে শহরের উত্তর তেমুহানী ও দক্ষিণ তেমুহানীসহ বিভিন্ন স্থানে জামায়াতের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসব বস্ত্র বিতরণ করেন জামায়াত ইসলামের ঢাকা উত্তরের সেক্রেটারি ও সাবেক ছাত্র-শিবিরের সভাপতি রেজাউল করিম। এ সময় শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও নায়েবে আমির জহিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
৩ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৫ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৬ মিনিট আগে