
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী শহর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার সেহরির সময় রামগতি উপজেলার চরগাজীর দক্ষিণ টুমচর এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামাল আহমেদ সনিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চারজনকে অভিযুক্ত করে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করে।
রামগতি থানার ওসি বলেন, র্যাব সদস্যরা অভিযান চালিয়ে নোয়াখালী থেকে জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছেন। তাঁকে রামগতি থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে