
লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ঘটনায় দুজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার কিশোরের বাড়ি রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নে। চুরির অভিযোগে ২৯ সেপ্টেম্বর দুপুরে চরআবাবিল ইউনিয়নের কেওড়াডুগি এলাকায় তাঁকে মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক কিশোরের হাত-পা বেঁধে কয়েকজন কিশোর লাঠি দিয়ে মারধর করছে। একজন তাঁর মুখেও লাঠি দিয়ে আঘাত করছে। মারধরের সময় ওই কিশোর চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে কেওড়াডুগি এলাকা থেকে রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কেওড়াডুগি গ্রামের কয়েকজন বাসিন্দার দাবি, প্রায় এক মাস আগে হায়দরগঞ্জ বাজারসংলগ্ন কেওড়াডুগি গ্রামে বিভিন্ন বাড়ি ও দোকানে রাতে চুরির ঘটনায় ওই কিশোর জড়িত ছিলেন। বিষয়টি জানার পর এলাকার লোকজন তাঁকে আটক করে হাত-পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। তাঁদের দাবি, মারধরকারীদের মধ্যে ওই কিশোরের ভাইও ছিলেন।
মুঠোফোনে অভিযুক্ত কিশোর বলেন, ‘আমি কোনো চুরির সঙ্গে জড়িত নই। বিনা অপরাধে আমার ওপর চুরির দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। বিনা কারণে শুধু সন্দেহ করে বেঁধে মারধর করা হইছে। মারধর করে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে চোর বানানো হইছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, ‘হাত-পা বেঁধে মারধরের ভিডিওটি পুলিশের নজরে রয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
১৬ মিনিট আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
২১ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজিব হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
২৭ মিনিট আগে
ফরিদপুরের সবজাননেসা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসাইনের বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম পাওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগগুলো তদন্তাধীন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
৪০ মিনিট আগে