Ajker Patrika

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ
আগুনে ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার মান্দারী বাজার ফিশারি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির সদস্য।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে একটি গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের কাজ চলছিল। আজ ভোররাতে স্থানীয়রা হঠাৎ পিকআপটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পান। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই পিকআপটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা পিকআপটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার পিকআপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে গাড়িটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত