লক্ষ্মীপুরের পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হচ্ছে, রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন (৪) এবং লক্ষ্মীপুর সদরের মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন (৫)।
পুলিশ ও স্বজনেরা জানান, নানার বাড়িতে বেড়াতে এসেছিল জিহাদ হোসেন ও নাজিম হোসেন। আজ বিকেল ৫টার দিকে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে দুই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি বলেন, যেহেতু এটি দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ নেই, এই কারণে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নেই।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে