
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) ও কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে হুমায়ুন কবিরের পরিহিত প্যান্টের পকেট থেকে দুটি নীল পলিথিনে ৫০০টি এবং আনোয়ার ইউসুফের পকেটে থাকা ৯০টি ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
থানার রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে মাদক ও মারামারির ৩টি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তাঁরা দুজনেই এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তাঁরা। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালকের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে