
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নদী, খাল রক্ষায় শিগগির অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব, একটি লড়াই ও আন্দোলন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার খাল খনন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিয়েছে। সে অনুযায়ী কাজ করছে সরকার। এতে দেশে একটি নতুন জাগরণ তৈরি হয়েছে। এটি ধরে রাখতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর সুফল ও সুবিধা ভোগ করবে দেশের মানুষ।
এর আগে পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরের বটতলীতে ফোর লেন সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উদ জামান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
পরে সদর উপজেলার ভবানীগঞ্জে খাল খনন কর্মসূচি ও জেলা পরিষদের সামনে অসহায়দের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ করেন মন্ত্রী।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে