লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী।
এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় হেলাল উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরীর মা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। প্রধান অভিযুক্ত রাকিব হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।
এদিকে গত বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন মো. হেলাল উদ্দিন নামের একজন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘোরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে ওই দিন দুপুরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মামলায় প্রধান অভিযুক্ত রাকিব পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের মা-বাবাকে জানায়। তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ধর্ষণের ঘটনার কোনো বিচার করা হয়নি। উল্টো কয়েকজন মিলে কিশোরীকে অপবাদ দেয়। এর মধ্যে বৃহস্পতিবার হেলাল উদ্দিন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে কিশোরী আত্মহত্যা করে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে