
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) এবং লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ভ্যানচালক নজরুল ইসলাম তাঁর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। তখন আরও একজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে একই সময়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়েন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে