লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো চররমিজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও টাইলসমিস্ত্রি মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)।
পুলিশ ও স্বজনরা জানান, সারা দিন ধরে বৃষ্টি ছিল। বুধবার বিকেলে বাড়ির উঠানে বৃষ্টির মধ্যে খেলাধুলা করছিল দুই শিশু। হঠাৎ সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে পুকুরের পানিতে দুইজনকে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ বলেন, সন্ধ্যায় দুই শিশুকে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে কোনো অসুবিধা নেই।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে