
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহীর বটতলা এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে রাত ৮টার সময়ও সদর হাসপাতালের সামনে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপী চরশাহীর বটতলা এলাকায় জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ সময় ভোটারদের আইডি কার্ড দিতে বলেন। তখন বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমর্থকেরা বিষয়টি জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, বাগ্বিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেয়।
কিন্তু ওই ঘটনার জেরে পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। এতে জামায়াতের আবদুর রহমান, মাওলানা হিজবুল্লাহ সোহেল, সাকিব হোসেন, এমরান হোসেন, শাহাদাত হোসেন খোকন এবং যুবদল নেতা বোরহান মিয়াজি, দুলাল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে দুই পক্ষের দাবি।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, জামায়াতের প্রার্থীর স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপী চরশাহীর বটতলা এলাকায় একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষ করে ফাতেমা আক্তার হ্যাপী চলে যাওয়ার পর বিএনপি প্রার্থীর সমর্থকেরা বিনা উসকানিতে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
অপর দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। ছাত্রদলের নেতা-কর্মীদের ছুরিকাঘাত করার অভিযোগও করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, দুপক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
১০ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
১০ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১১ মিনিট আগে