
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, সম্পর্ক থাকার অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় একদল লোক ভুক্তভোগীদের আটক করে। জনসমুক্ষে ভুক্তভোগীদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় তারা। তাঁদের চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে চরম অপদস্থ করা হয়। অনেকক্ষণ ধরে এই লাঞ্ছনা-গঞ্জনা চললেও উপস্থিত জনতার কেউই তাঁদের রক্ষায় এগিয়ে আসেননি। বরং অনেকে এই নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কোনো অপরাধ ঘটে থাকলে তার বিচার হবে দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, সামাজিকভাবে কাউকে এভাবে হেয়প্রতিপন্ন করা বা নির্যাতন করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চাইলে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে