
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযোগ নেই বিসিবির।
নাজমুলকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে এখনো তিনি পরিচালক পদে আছেন। গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দিতে পারে না বোর্ড। একজন চার বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, নিরাপত্তা ইস্যুতে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা—নতুন বছরে দেশের ক্রিকেটে অস্থির অবস্থা বিরাজ করছে। এমন সময়ে মিরাজ-মিঠুনরা খেলা বয়কট করায় দেশের ক্রিকেট আরও সংকটময় পরিস্থিতিতে পড়ে গেল। গতকাল রাতে এক জুম মিটিংয়ে কোয়াব সভাপতি মিঠুন বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবি করেছিলেন। ১২ ঘণ্টা না পেরোতেই তাঁরা বিপিএল বয়কট করেন। দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।
নাজমুলকে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংস্থার বৃহত্তর স্বার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবিলম্বে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল ক্রিকেটারদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন নাজমুল। এর কিছুদিন আগে বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ অ্যাখ্যা দেন তিনি। তাই বিসিবি পরিচালকের পদ নাজমুল সরে না দাঁড়ালে গতকাল খেলা বন্ধের হুঁশিয়ারি দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেই অনুযায়ী আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ হবে কি না, তা নিয়েও আছে সংশয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। স্কটিশদের দেওয়া ১৫৩ রানের লড়াকু লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের জয়ের ম্যা
৬ মিনিট আগে
অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামীকাল। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দর্শকপ্রিয় ম্যাচটি সামনে রেখে সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের হয়ে গত নভেম্বরেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে উসমান তারিকের। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুকে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের স্পিন আক্রমণের প্রধান ভরসা তারিক। ভারতের বিপক্ষে তাঁকে ট্রাম্প কার্ড বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান লড়াই ঘিরে যেমনটা হয় আরকি, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবেই উঠে আসছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
২ ঘণ্টা আগে