
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় ধান গবেষণাকে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে হবে।’ কর্মশালায় দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে ধান গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হবে বলে আশা করেন তিনি।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসির চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।
এ সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, সিজিআইএআরের স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রামের ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি প্রমুখ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে...
৭ মিনিট আগে
শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩ আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপটি। এ সময় মাদারীপুর সদর উপজেলার পখিরা...
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তবে অভিযানে মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি সংক্রান্ত একটি কাজে এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে...
২১ মিনিট আগে