ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দখলে থাকা আবাসিক হলগুলোর কক্ষ থেকে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মদের বোতল, মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু হল ও সাদ্দাম হোসেন হল থেকে বেশি সামগ্রী পেয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু হলের সামনে থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে এবং মদের বোতল ও মাদক সেবন সরঞ্জামগুলো ইবি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন হল থেকে এসব উদ্ধার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন হল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছয়টি বুলেট, একটি গ্রেনেড, দশটি রামদা, আটটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুইটি হকি স্টিক, দুইটি হ্যান্ড স্টিক, ছয়টি জিআই পাইপ, ৪৯টি রড, তিনটি লোহার শিক, পটকা বোমা তিন প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রল, ৩০০ পিচ মার্বেল, ১৯টি মদের খালি বোতল মদ, দুইটি ফাঁকা ফেনসিডিলের বোতল, নয়টি ইয়াবা স্টিক, পাঁটা গাঁজা সেবনের সামগ্রী বাঁশি ও ১০-১২টি যৌন নিরোধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট আজকের পত্রিকাকে বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের যে রুমগুলো ভেঙেছিলো, শুধুমাত্র সেই রুমগুলোতে অভিযান চালিয়ে আমরা এসব দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছি। উদ্ধারকৃত সবকিছু ক্যাপ্টেন সোহানুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের কাছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সামনেও আমাদের এই উদ্ধার অভিযান চলমান থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, এসব বিষয়ে প্রশাসনের কাছে তথ্য ছিল না। উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে। শিক্ষার্থীরা ভালো কাজ করছে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা নিয়ে আরও অভিযান চালানো হবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, আমরা কোনো অভিযান পরিচালনা করিনি। ছাত্ররা উদ্ধার করে এসআই মেহেদীর কাছে কয়েকটি মদের খালি বোতল দিয়েছে আর অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দিয়েছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৪ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে