
খুলনার ময়ূর আবাসিক লেক থেকে ভাসমান অবস্থায় সোয়েব নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার বলছে, বুধবার বিকেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়েছিল সে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ট্র্যাজেডির দুই দশকেরও বেশি সময় পরও ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সংগঠনটি অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদ্ঘাটন, অভিযোগের সঙ্গে জড়িত পুলিশ সদস্য, তৎকালীন...

পাবনার একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে চুরির অপবাদ দিয়ে বেত্রাঘাত ও লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছরে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক মাত্র পাঁচ হাজারের কিছু বেশি গ্রাহক টানতে পেরেছে। এর মধ্যে বেশির ভাগই করপোরেট গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক নিয়ে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ রয়েছে।