
কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাঁর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তবে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী জিহাদসহ (১৫) আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, ‘বগুড়া থেকে বাসটি ছেড়েছিল। বিভিন্ন স্থান থেকে সেনাসদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ সামনে দ্রুতগতিতে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে আমাদের বাসটির সংঘর্ষ হয়।

কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। তাদেরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মিরপুর থানায় এই ঘটনা ঘটে।