
কুষ্টিয়া সদর উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই বন্ধু মারা গেছে। আজ বুধবার (২০ মে) বিকেলে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা একই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
আজ ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ করে তারা দুই বন্ধু গড়াই নদে গোসলে নামে। এ সময় নদে ডুব দিলে তাইফ মাথা উঁচু করে উঠতে পারলেও সাকিবুল তলিয়ে যায়। একপর্যায়ে তাইফও তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পেলে তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজকের পত্রিকাকে জানান, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নে জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৮ মিনিট আগেকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের হায়ার করে আনা হয়েছিল।
১৯ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
২৪ মিনিট আগে