
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে ডিবি পরিদর্শক বলেন, সাদ্দামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
আরও খবর পড়ুন:

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখল চেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
৭ মিনিট আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
২৫ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
২৮ মিনিট আগে