Ajker Patrika

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাঁর বাড়ি থেকে কিশোরীকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সেখানে গেলে আগে থেকে অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে বুধবার রাতে তার মা বাদী হয়ে বাইজিদ ও নয়নকে আসামি করে থানায় মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত