
নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত শওকত মিয়া একই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও ফ্ল্যাক্সিলোড দোকানি। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শওকত মিয়া সাংবাদিকদের বলেন, ‘তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছালে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ছিনতাইকারীদের মুখে মুখোশ ছিল, তাই কাউকে চিনতে পারিনি।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১০ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
১৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
২১ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩৬ মিনিট আগে