
বিয়ে করা বা সন্তান নেওয়ার জন্য জীবনের সঠিক সময় কখন? কিংবা বাড়ি কেনার সর্বোত্তম বয়স কত? অবসর গ্রহণের আদর্শ সময় কখন? এই বিষয়ে কী বলছেন বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকেরা, তা জানতে জরিপ পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ।
পিউ রিসার্চ ১৮টি দেশের প্রাপ্তবয়স্কদের জীবনের এসব গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য সর্বোত্তম সময় কোনটি জানতে চেয়েছিল। তারা সার্বিকভাবে দেখতে পেয়েছে, বিশ্বজুড়ে এসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে। গড় হিসাবে জরিপকৃত দেশগুলোর মানুষ মনে করেন, বিয়ে ও প্রথম সন্তান জন্মের উপযুক্ত বয়স প্রায় ২৬ বছর। তাদের মতে, বাড়ি কেনার জন্য সেরা বয়স ৩০-এর নিচে এবং অবসর গ্রহণের আদর্শ সময় প্রায় ৫৮ বছর।
পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, আমরা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ সময়কাল নিয়ে ১৮টি দেশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপ পরিচালনা করেছি। এই দেশগুলো হলো—আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্ক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব দেশে আমরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপ চালিয়েছি, সেগুলো সাধারণত তুলনামূলকভাবে কম সম্পদশালী। বিশ্বব্যাংকের বিন্যাস অনুসারে, এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে চিলি বাদে বাকিগুলো মধ্যম আয়ের দেশ। অন্যদিকে, জাতিসংঘ এই ১৮টি দেশকেই উন্নয়নশীল অর্থনীতি হিসেবে চিহ্নিত করেছে।
সার্বিকভাবে, জরিপকৃত ১৮টি দেশের মানুষের মতামত অনুযায়ী, বিয়ের জন্য সর্বোত্তম সময় জীবনের বিশের দশকের মাঝামাঝি সময়। বাংলাদেশিদের মধ্যে বেশির ভাগ অংশগ্রহণকারী মনে করেন, আদর্শ বিয়ের গড় বয়স ২১ দশমিক ২ হওয়া উচিত। আবার আর্জেন্টিনায় বিয়ের জন্য উপযুক্ত বয়সের গড় ২৮ দশমিক ৯ বছর।
বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ মনে করেন, ২৫ বছরের আগেই বিয়ে করা উচিত। ভারতের বাইরে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে বেশির ভাগ মানুষ মনে করেন আদর্শ বিয়ের বয়স ২৫-এর নিচে। অপরদিকে, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়ায় প্রায় ১০ শতাংশ বা তার বেশি প্রাপ্তবয়স্ক মনে করেন, বিয়ের জন্য সর্বোত্তম বয়স ৩৫ বা তারও বেশি। এসব দেশেই ৩৫ বছরের বেশি বয়সে বিয়েকে উপযুক্ত মনে করার হার সবচেয়ে বেশি।
জরিপে অন্তর্ভুক্ত ১৮টি দেশের মানুষের মধ্যে বেশির ভাগই একমত যে, প্রথম সন্তানের জন্ম দেওয়ার উপযুক্ত সময় হলো জীবনের বিশের দশকের মাঝামাঝি সময়। গড় বয়সের হিসাবে বাংলাদেশে এটি সাড়ে ২৩ বছর, আর তিউনিসিয়ায় সবচেয়ে বেশি ২৯ দশমিক ৮ বছর।
বাংলাদেশ, ভারত, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় এক-তৃতীয়াংশ বা তার বেশিসংখ্যক প্রাপ্তবয়স্ক মনে করেন যে, ২৫ বছরের আগেই প্রথম সন্তানের জন্ম দেওয়া আদর্শ। অন্যদিকে, আর্জেন্টিনা, চিলি, পেরু, থাইল্যান্ড ও তিউনিসিয়ায় একইসংখ্যক মানুষ মনে করেন যে ৩০ বছর বা তার পরেই বাবা-মা হওয়া ভালো।
আমাদের জরিপ অনুযায়ী, প্রথম সন্তানের জন্য আদর্শ বয়স গড়ে ২৬ দশমিক ১ বছর বলা হলেও জাতিসংঘের তথ্য অনুযায়ী বাস্তবে নারীরা সাধারণত তার চেয়ে কিছুটা দেরিতেই প্রথম সন্তান জন্ম দেন। অধিকাংশ দেশেই নারীরা গড়ে ২৮ বছর বা তার বেশি বয়সে প্রথমবার মা হন।
আরও খবর পড়ুন:

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থার কথাও জানিয়েছে সংসদীয় কমিটি...
১২ মিনিট আগে
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাঁদের প্রতিবেদন
১৯ মিনিট আগে
মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৩ ঘণ্টা আগে