কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির চাপায় আহত দুই জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত দুই জন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আয়েজ উদ্দিন (৯৫) ও রুবেল মিয়া (১৭)। রুবেল ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে পেশায় ভটভটি চালকের সহকারী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আয়েজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে সড়ক অতিক্রম করার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। ভটভটির চালক পথচারীকে বাঁচানো চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটি উল্টে যায়। চালকের সহকারী রুবেল ছিটকে ভটভটির নিচে পড়েল তার দুই পা মারাত্মকভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে।
আহতদের অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর নেওয়ার পথে রাতে তারা মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে চালকের সহকারী ছিটকে গিয়ে চাপা পড়ে আহত হয়। পথচারী ও চালকের সহকারী দুজনই মারা গেছেন।’

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৩ ঘণ্টা আগে