
সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬৫ জন শিক্ষার্থী। স্কুলের একমাত্র শিক্ষক বা কর্মকর্তা শিরিনা আফরোজ। প্রথম শিফটে তিনটি শ্রেণি ও দ্বিতীয় শিফটে আরও তিনটি শ্রেণির শতাধিক শিক্ষার্থীর একমাত্র শিক্ষক তিনি। দুই বছর ধরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম।
স্কুলের শিক্ষার্থীরা জানায়, এক ক্লাসে কাজ দিয়ে শিক্ষক অন্য ক্লাসে চলে যান। সবাই তখন গন্ডগোল করে। ভালোভাবে পড়াশোনা হয় না।
অভিভাবকদের অভিযোগ, স্কুলটিতে মূলত কোনো পড়াশোনা হচ্ছে না। দায়সারাভাবে চলছে। তাঁদের প্রশ্ন—একজন শিক্ষক দিয়ে পাঁচটি শ্রেণিতে কীভাবে পাঠদান সম্ভব। কয়েক বছর ধরে এভাবেই চলছে। গত বছর মাঝে মাঝে আরেকজন শিক্ষক এলেও এ বছর প্রথম থেকেই একজন দিয়ে বিদ্যালয়টি চলছে।
মিজানুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে নিয়মিত স্কুলে যায়, কিন্তু স্কুলটিতে পড়াশোনা হচ্ছে না। একজন শিক্ষক দিয়ে কীভাবে স্কুল চলে? এটা তো তামাশা! বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে? এমনিতেই প্রত্যন্ত গ্রাম। শিক্ষক না থাকলে বাচ্চারা শিখবে কীভাবে?’
জানতে চাইলে শিক্ষক শিরিনা আফরোজ বলেন, ‘গত দুই বছর ধরে আমি একমাত্র শিক্ষক। মাঝে মাঝে প্রেষণে একজন আসেন, কিন্তু কিছুদিন পর চলে যান। গত বছর এভাবে চললেও চলতি বছরের পাঁচ মাস ধরে একাই চালাচ্ছি। সমস্যা হয়, কিন্তু উপায় তো নাই। গত বছর প্রেষণে আরও একজন শিক্ষক ছিলেন। কিন্তু এ বছর তা-ও নেই। কর্তৃপক্ষ বিষয়টি জানে।’
এদিকে গতকাল মঙ্গলবার (১২ মে) শিক্ষক-সংকটের বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীরা খোঁজ নেওয়া শুরু করলে নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা বিভাগ। তারা সংকট নিরসনে দ্রুত বিদ্যালয়টিতে প্রেষণে শিক্ষক দেওয়ার উদ্যোগ নেয়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, ‘স্কুলটিতে শিক্ষক-সংকটে পাঠদান বিঘ্নিত হচ্ছে। নতুন নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে দুজন শিক্ষক দেওয়ার কথা ছিল। কিন্তু নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সেটা সম্ভব হয়নি। ডিপিইও স্যারের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল (বুধবার) একজন শিক্ষক প্রেষণে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে