গাভির সঙ্গে দুধ দিচ্ছে ১৯ দিন বয়সী একটি বাছুরও। খামারমালিক হারুনুর রশিদ বলছেন, বাছুরটি প্রতিদিন প্রায় আধা লিটারের মতো দুধ দিচ্ছে। অনেকে বাছুরটি দেখতে আসছেন। কেউ দাঁড়িয়ে দুধ দোহন দেখছেন আবার কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্বচরকরণশী গ্রামে হারুনুর রশিদের খামারে জন্ম হয় বাছুরটির। খামারিসহ স্থানীয় বাসিন্দাদের দাবি, জন্মের পর থেকে বাছুরটি দুধ দিচ্ছে।
খামারি হারুনুর রশিদ জানান, তাঁর একটি গাভি প্রথমবার একটি বকনা বাছুর জন্ম দিয়েছে। জন্মের পর দেখেন—বাছুরটির ওলান অন্য বাছুর থেকে সম্পূর্ণ আলাদা। বয়সের তুলনায় অনেকটা বড়। পরে ওলানে হাত দিয়ে দেখেন দুধও আসে। ঘটনাটি তিনি প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান। তাঁরাও এসে দেখে গেছেন।
হারুনুর রশিদ বলেন, প্রতিদিন বাছুরটি প্রায় আধা লিটার দুধ দিচ্ছে। এই বাছুরের দুধ দেখতে ও স্বাদেও গাভির মতোই। তিনি আরও বলেন, ‘এই বাছুরের দুধ আমি নিজেও খেয়েছি, আমার সন্তানদেরও খাইয়েছি।’
একই এলাকার বাসিন্দা সাবেক সেনাসদস্য মিজানুর রহমান জানান, বাছুরটি জন্মের পর থেকে দুধ দিচ্ছে শুনে হারুনের খামারে এসেছেন। প্রথমে বিশ্বাস না হলেও এখন তিনি নিজ চোখে দেখেছেন।
করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এম এ আউয়াল তালুকদার জানান, তাঁর দীর্ঘদিনের কর্মজীবনে এমন ঘটনা এটাই প্রথম। প্রলেকটিন হরমোন নির্গত হওয়ার কারণে এমনটি ঘটেছে বলে জানান তিনি। এই কর্মকর্তা বলেন, এই বাছুরের দুধ পান করলে কোনো সমস্যা হবে না। গাভির দুধ দেখতে ও স্বাদ যেমন, বাছুরের দুধও তেমনই হবে।

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
১০ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৯ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২৪ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৭ মিনিট আগে