রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ বিদেশি একটি পিস্তল, তিনটি গুলি, দুটি সুইচ গিয়ার চাকু, একটি খেলনা সদৃশ পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. স্বপন (৩৭), মো. মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো. আরিফ হোসেন (২৯)।
র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। এ সময় নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনা সদৃশ পিস্তল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ চারটি মামলা রয়েছে।

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
৯ মিনিট আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। যাচাই শেষে ৩৫৭ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৯ মিনিট আগে
মাত্র দুই মাস আগে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লামিয়া আক্তার। এরপর পরিবারের অমতেই বিয়ে করে ভাড়া বাসায় সংসারও বাঁধে। সেই ঘরেই স্বামী, শাশুড়ির নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লামিয়ার মৃতদেহ রেখে পালিয়েছে স্বামী রনি শেখ।
১৮ মিনিট আগে
আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি
২৬ মিনিট আগে