
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক বিক্রির তথ্য দেওয়ার অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ২ মিনিট ০৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি কিছুদিন আগের; ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সায়মা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের হাজীবাড়ির কাছে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।

কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় রাখা নিয়ে বিরোধের জেরে আশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।