
রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির মিয়ার মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
মরদেহবাহী গাড়ি বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
জাকির মিয়া আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। মরদেহ বাড়িতে আনার পর ধর্মীয় রীতি অনুযায়ী বিকেল ৩টায় ঝগড়ার চর কবরস্থান মাঠে জানাজা শেষে তাঁকে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়।
স্বজন ও এলাকাবাসীরা জানান, প্রায় দেড় বছর আগে জাকির ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি আমুর অঞ্চলে অবস্থিত সিনাফেক্স কোম্পানিতে চাকরি নেন। বিদেশ থেকে পাঠানো অর্থ দিয়ে পরিবারের কিছু ঋণ পরিশোধ করা গেলেও এখনো প্রায় দুই লাখ টাকার বেশি দেনা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, জাকিরের অকাল মৃত্যুতে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংসারের ব্যয়ভার বহনের পাশাপাশি ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। এ অবস্থায় সরকারের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাশিয়ায় সিনাফেক্স কোম্পানির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কয়েকজন শ্রমিকের সঙ্গে নিহত হন ভৈরবের জাকির মিয়া।

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
২৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
৩৪ মিনিট আগে