মাস দেড়েক আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন ২৬ বছরের যুবক রুবেল মিয়া। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাবেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন আর বাস্তব হলো না।
রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় অটোরিকশার চাপায় প্রাণ হারান এই রেমিট্যান্স যোদ্ধা।
নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে আরেক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ছুটির আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে, রুবেলের গ্রামের বাড়িতে এখন চলছে শোক।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর একটি অটোরিকশা ওই যুবককে চাপা দেয়। হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
২ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি
২ ঘণ্টা আগে