
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের জেরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ আজ বুধবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সাত আবাসিক হল খুলে দেওয়া হয়। দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
অন্যদিকে উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল খুলে দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম চালু এবং ২ মে আবাসিক হলগুলো খোলার কথা ছিল। তবে আজ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভায় হলগুলো বিকেলে খোলার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন—

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে আতিক উল্লাহ আতিক (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৃত আহমদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)।
২৮ মিনিট আগে
সৈয়দপুর গ্রামে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ, নথিভুক্তকরণ এবং স্মৃতিচিহ্ন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে মন্ত্রণালয়।
৩০ মিনিট আগে
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে