
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সভাটি শুরু হয়। কুয়েট উপাচার্য মোহাম্মদ মাছুদ সভায় সভাপতিত্ব করছেন। সভাকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন।

এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।
এ ছাড়া কুয়েট উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফার সমর্থনে সকাল ১০টার দিকে শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্য রেড জুলাই নামের একটি সংগঠন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১৬ মিনিট আগে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
২৭ মিনিট আগে
শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৭ ঘণ্টা আগে