
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলগুলো আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হচ্ছে। দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম চালু এবং ২ মে আবাসিক হলগুলো খোলার কথা ছিল। তবে আজ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হলগুলো বিকেলে খোলা হবে।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এমন অবস্থার মধ্যে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।
এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছাত্ররা পরদিন ১৫ এপ্রিল দুপুরে একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রীরাও হলের তালা ভেঙে প্রবেশ করেন। বর্তমানে সব হলেই শিক্ষার্থীরা অবস্থান করছেন।
এখন শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছেন। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নন, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি।
আরও পড়ুন—

গতকাল বৃহস্পতিবার দুপুরে ছয় বছর বয়সী ওই শিশুকে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত শহিদুল ইসলাম। পরে ঘরের ভেতর শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে সে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে পরিবারের লো
২০ মিনিট আগে
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পাকারমাথা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
২১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের রিমেল মিয়া ২০২৫ সালের মার্চে দারিদ্র্য দূর করতে বিদেশে যান। রাশিয়ায় নির্মাণকাজের চাকরি হারানোর পর রুশ সেনাবাহিনীর চুক্তিতে সই করে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েন। ৮ ডিসেম্বর ২০২৫ ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণের পর তিনি এখন ইউক্রেনের ডিটেনশন সেন্টারে আছেন।
২২ মিনিট আগে
সেলুনে কাজ করছিলাম। হঠাৎ ভাতিজার ফোন। দৌড়ে সেলুন থেকে বের হয়ে ১০০ মিটার দূরে গিয়ে যে দৃশ্য দেখি, তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
২৪ মিনিট আগে