
সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাঁদের চাপাতি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। কোপা মাসুদের সহযোগী দুজন হলেন—শেখ বাদশা ও জুয়েল রানা।
কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। আর শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনাক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কোপা মাসুদ ও তাঁর সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তাঁরা। বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাঁদের ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের থানায় সোপর্দ করা হয়। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে