
যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি বরখাস্ত সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রায় চার বছর ধরে পলাতক ছিলেন আব্দুস সালাম। তিনি যশোর উপশহর ‘ই’ ব্লকের আব্দুস সামাদের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, আব্দুস সালাম যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতিসংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে উপশহর ফাঁড়ি পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আলোচিত এ মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে ৯টি চেক ঘষামাজা করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। পরে তদন্তের পরিধি বাড়ালে মোট ৩৮টি চেক ঘষামাজা করে প্রায় পৌনে সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনার পর শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান, সচিব, সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবুসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপপরিচালক আল-আমিন ২০২৪ সালের ১৬ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে ১১ জনকে অভিযুক্ত করা হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড় বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, উপশহর ‘ই’ ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডিসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন।
তবে চার্জশিটে বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেওয়া হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করেন। এরপর ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সবাই তখন থেকে পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর নিজ বাড়িতে ফেরার সময় গ্রেপ্তার হন মামলার প্রধান আসামি আব্দুস সালাম।

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারুফ মোড়ল নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ঘরে উঁকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাকির (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ...
১৪ মিনিট আগে
‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব। আমার বাবার আর বাড়ি আসা হলো না। কি সর্বনাশ হলো বাবা আমার।’ এভাবেই আহাজারি করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো...
১৭ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে...
১ ঘণ্টা আগে