দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে প্রথম নিজ এলাকায় গেলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বুধবার বেলা দেড়টায় সাকিব আল হাসান মাগুরায় পৌঁছান। মাগুরার সীমান্ত গড়াই সেতু থেকে দুই কিলোমিটার সড়কজুড়ে মানুষ তাঁকে অভিনন্দন দিতে থাকেন।
ক্রিকেটার নন, নৌকার মাঝি সাকিবকে দেখতে দলীয় নেতা-কর্মী ও ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। মাগুরা-ফরিদপুর সীমান্ত খামারখালী এলাকা থেকে শুরু হয় মানুষের দীর্ঘ জট।
এ সময় সাকিব আল হাসান নিজ গাড়ি থেকে উঠে হাত নাড়তে থাকেন। ফুলের মালা দিতে থাকেন দলীয় নেতা-কর্মী ও ভক্তরা।
মাগুরার গড়াই সেতু থেকে ওয়াপদা পর্যন্ত হাজারো মানুষ সকাল থেকে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় মাগুরা-ঢাকা মহাসড়কে যানজট লেগে যায়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ পদক্ষেপ নেয়। সাকিব কোনো বক্তব্য না দিলেও সবার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, ‘সাকিব মাগুরায় প্রবেশ করেছে। এত মানুষ এসেছে, আমরা অবাক হচ্ছি। তার সঙ্গে অনেকে আছে। পরিবার থেকে অনেকে আছে। আমরা খুব খুশি যে মাগুরাবাসী তার মনোনয়নকে খুব ইতিবাচকভাবে দেখছে। নৌকার বিজয় সুনিশ্চিত।’
এ বিষয়ে মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, ‘সাকিবকে আমরা বরণ করে নিয়েছি। আজ মাগুরাবাসী তথা মাগুরার-১ আসনের জনগণ খুব খুশি। তারা সবাই সাকিবকে সাদরে গ্রহণ করেছে।’

বিশ্বব্যাপী ধর্মকে নারীর প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধর্মকে নারী আন্দোলনের মুখোমুখি করা হচ্ছে।’ সমতাভিত্তিক সমাজ কাঠামো...
১৩ মিনিট আগে
চট্টগ্রামে নতুন করে কোনো হামের রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে আরও ২৮ জন চমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা ২৮ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীর কবলে পড়েছেন ওহি আলম রেজা নামের এক কলেজশিক্ষক। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা কেড়ে নিয়েছে।
৩৫ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয়, বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। তিনি বলেন, ‘ত্রিশাল থেকে আমরা একটি বার্তা দিতে চাই—সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে।
৩৯ মিনিট আগে