
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও জামিনের দাবিতে ডাকা সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে খুলনার সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল যাওয়া শুরু হয়েছে।
সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ সকালেই খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু করছেন। আশা করি খুব শিগগির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে, ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন। এতে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরসহ (রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তেল-সংকট দেখা দেয় অনেক পাম্পে। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রলপাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রলপাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের ডিক্রি (রায়) অনুযায়ী সম্পত্তির দখল বুঝিয়ে দিতে গিয়ে ভুল দাগে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাস এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ৮ হাজার গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাগজে-কলমে গাছ থাকলেও বাস্তবে তা নেই। রামেবির একটি প্রভাবশালী চক্র গাছগুলো হজম করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
৪ ঘণ্টা আগে