
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও হাসান মামুন তাঁর প্রার্থিতা বহাল রেখেছেন। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে এ আসনে দলীয় কোনো প্রার্থী দেয়নি।
স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, বিএনপির সমর্থন থাকলেও হাসান মামুনের প্রার্থিতা নুরের ভোটের সমীকরণে প্রভাব ফেলবে। বিশেষ করে তৃণমূল বিএনপির বড় একটি অংশের নেতা-কর্মী ও সমর্থকেরা হাসান মামুনের পক্ষে কাজ করছেন।
গণঅধিকারের নুরুল হক নুরের বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ নেতা-কর্মী তাঁর পক্ষেই মাঠে কাজ করছেন। তবে হাসান মামুনের প্রার্থিতা তাঁদের জন্য একটি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে স্বীকার করছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘জনগণের সঙ্গে কমিটমেন্ট ছিল আমি নির্বাচন করব, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি। আমি রাজনীতি করি জনগণের জন্য, সব সময় জনগণের পাশে থাকব।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে