
খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির ও বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার। রায় ঘোষণার সময় ওবায়দুল্লা জোয়াদ্দার উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় আসামি ওবায়দুল্লাহ ও ইব্রাহীম মোড়ল মোবাইলে কথা বলে পাইকগাছার গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে একটি ভ্যানে করে পাইকগাছার সলুয়া গ্রামের একটি বাঁশ বাগানে যান। সেখানে মো. আকবর ফকির, ওবায়দুল্লাহ ও ইব্রাহীম মোড়ল একত্রে বসে খাবার খাবার খান।
একপর্যায়ে চুরি করা ভ্যান বিক্রির টাকার ভাগাভাগি করতে গিয়ে তিনজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। ইব্রাহীমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসেন ওবায়দুল্লাহ। পরে আকবর ফকির ও ওবায়দুল্লাহ দুজনে মিলে ইব্রাহীমের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ইব্রাহীমের মরদেহ একটি পুকুরে ফেলে দিয়ে দুজন ভ্যান বিক্রির ৫ হাজার টাকা ভাগাভাগি করে নেন।
আরও জানা গেছে, লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছা থানার (উপপরিদর্শক) এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার (উপপরিদর্শক) এসআই মুহা. আ. আলীম ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
১৮ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২৮ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২৯ মিনিট আগে